ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

টাকার অভাবে মা বিক্রি করে দেন টাইগারের খাট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা  ডেস্কঃহিরোপান্টি’ সিনেমার মাধ্যমে ২০১৪ সালে বলিউডে পা রাখেন টাইগার শ্রফ। বিপরীতে ছিলেন কৃতি স্যানন। ছবিটি ভালো ব্যবসা করায় দুজনেই পায়ের নিচে শক্ত মাটি পান। তবে জ্যাকি শ্রফের ছেলে সম্প্রতি জানালেন, এক সময় টাকার অভাবে তাকে মেঝেতে ঘুমাতে হয়েছে।

ওই সময় খুবই খারাপ অবস্থার মাঝে পড়ে তার পরিবার। টাইগারের মা আয়েশা শ্রফ ‘বুম’ নামের একটি সিনেমা প্রযোজনা করেন। অমিতাভ বচ্চনের মতো বড় তারকা ছিলেন সেখানে। ক্যাটরিনা কাইফের অভিষেকও হয় ওই ছবিতে। কিন্তু কোনো কিছুই ব্যর্থতা কাটাতে পারেনি। বক্স অফিসে পুরো ধরাশায়ী হয় ‘বুম’।

তখন টাইগারের বয়স ছিল ১১ বছর। তিনি বলেন, “ওই সময়ের কথা এখনো মনে পড়ে। আমাদের একটার পর একটা আসবাব বিক্রি করে দেওয়া হচ্ছে। সে সব জিনিস দেখে  বড় হয়েছি সেগুলো একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। একপর্যায়ে আমার বিছানাটাও গেল। মেঝেতে ঘুমানো শুরু করলাম। এটা আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা।”

বর্তমানে বলিউডে নতুন প্রজন্মের অন্যতম তারকা টাইগার। অভিনয়ের পাশাপাশি ভালো নাচ ও মারপিট জানেন। ঝুলিতে আছে ‘বাগি’ সিরিজ-সহ কয়েকটি শত কোটি রুপির সিনেমা। যার বদৌলতে টাইগারের বাড়ি, গাড়ি হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টও ফুলে-ফেঁপে উঠেছে।

এই নায়ককে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমায়। সম্প্রতি শেষ করেছেন ‘ওয়ার’। বলিউডের সবচেয়ে বড় ব্যানার ইয়াশ রাজ ফিল্মসের ছবি এটি। ২ অক্টোবরে মুক্তি প্রতীক্ষিত ছবিটিতে হৃতিক রোশনের সঙ্গে লড়বেন টাইগার। যার কয়েক ঝলক দেখা গেছে ট্রেলারে। বেশ প্রশংসাও পেয়েছেন টাইগার। আর দুই নায়কের সঙ্গে আছেন বানি কাপুর। এ ছাড়া শিগগিরই শুরু হবে ‘বাগি থ্রি’র শুটিং। এতে প্রথম কিস্তির নায়িকা শ্রদ্ধা কাপুরও থাকছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

টাকার অভাবে মা বিক্রি করে দেন টাইগারের খাট

আপডেট টাইম : ১২:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯