ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মৌসুমি প্রিয় বন্ধুকে ভুলে থাকা সম্ভব নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ  এ মাসেই শুনতে হয়েছিল প্রিয় বন্ধুর মৃত্যুর সংবাদ। এখনও জানতে ইচ্ছে করে ক্যারিয়ারের শীর্ষে থেকেই সে কেন লাখো ভক্তকে কাঁদিয়ে চলে গেল? জানি, এই প্রশ্নের উত্তর অজানাই থেকে যাবে।

কথাগুলো বলছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি।

মৌসুমি বলেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই দিনে জনপ্রিয় অভিনেতা সালমান শাহের রহস্যজনক মৃত্যু হয়। কষ্ট বুকে চেপেই চলচ্চিত্রের এ যুবরাজকে বিদায় জানাতে হয়েছিল সেদিন। কিন্তু কখনও তাকে ভুলে যাইনি। প্রিয় বন্ধুকে ভুলে থাকা সম্ভবও নয়।

তিনি বলেন, মাত্র চার বছরের অভিনয় জীবনে সালমান জয় করেছিল কোটি ভক্তের হৃদয়। কেন লাখো ভক্তকে কাঁদিয়ে চলে গেল সালমান? জানি, এই প্রশ্নের উত্তর অজানাই থেকে যাবে।

তিনি বলেন, কল্পনায় এখনও তার সঙ্গে দেখা হয়। জানি, আমার মতো সালমান শাহ ভক্তরাও তার দেখা পান- স্বপ্ন আর কল্পনায়।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় সালমান শাহর। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে।

অল্প সময়ের জন্য পৃথিবীতে তার আগমন। খুব কম সময়ের মধ্যে অভিনয় দিয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন। তিনি ক্ষণজন্মা নায়ক সালমান শাহ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে শাহরিয়ার চৌধুরী ইমনের ওরফে সালমান শাহর লাশ উদ্ধার করা হয়।

ওই সময় সালমানের মৃত্যুর ঘটনায় তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা করেন।

পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।

কমরউদ্দিনের মৃত্যুর পর সালমানের মা নীলা চৌধুরী ওই মামলা চালাচ্ছেন। পুত্রবধূ সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে ছেলের মৃত্যুর জন্য দায়ী করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মৌসুমি প্রিয় বন্ধুকে ভুলে থাকা সম্ভব নয়

আপডেট টাইম : ০৯:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯