ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ফেসবুক-ইউটিউব-ইনস্টাগ্রাম কি মানুষের ফোনে আড়ি পাতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রযুক্তি জায়ান্টরা কি সত্যিই মানুষের ফোনে আড়ি পাতে, এ নিয়ে গবেষণা করে কোনো ধরনের সত্যতা পায়নি মোবাইল সুরক্ষা নিয়ে কাজ করা একটি কোম্পানি।

বিবিসি জানায়, সম্প্রতি অনেক মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং ভিডিও প্রকাশ করে দাবি করেছেন যে, ফেসবুক, গুগলসহ অনেক টেক জায়ান্ট তাদের মোবাইলে আড়ি পাতে।

হাইপার টার্গেট বিজ্ঞাপনের জন্য এসব গুপ্তচরবৃত্তি চালানো হয় বলে তাদের অভিযোগ।

মোবাইল সুরক্ষা বিষয়ক ব্রিটিশ কোম্পানি ওয়ান্ডেরার সাইবার গবেষকেরা জানিয়েছেন, ফোনে বা অ্যাপসের মাধ্যমে টেক জায়ান্টরা গোপনে মানুষের কথোপকথন শুনছে এমন কোনো তথ্য প্রমাণ তারা পাননি।

গবেষকেরা দুটি ফোন নিয়ে গবেষণা করেন, যার একটি স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন এবং আরেকটি অ্যাপল আইফোন। তারা মোবাইল সেট দুইটিতে বিড়াল এবং কুকুরের খাবার নিয়ে কথাবার্তা বলে। টানা ৩০ মিনিট ধরে এটি চলে।

ফোন দুইটিতেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ক্রোম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, আমাজন চালু রাখা হয়। ফুল পারমিশনে এসব মাধ্যমের অ্যাপস খোলা রাখেন তারা।

এমনকি ফোন দুইটি দিয়ে পোষা প্রাণীর খাবার বিক্রেতা ও সরবরাহের প্ল্যাটফর্মগুলোতে ভিজিটও করা হয়।

একটি সাইলেন্ট রুমে তিন দিন ধরে এই পরীক্ষা চালান গবেষকেরা। এতে কোনো ধরনের বিজ্ঞাপন তারা পাননি। সেইসঙ্গে মানুষের ফোনে টেক জায়ান্টগুলোর কোনো ধরনের গুপ্তচরবৃত্তির সত্যতাও মেলেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফেসবুক-ইউটিউব-ইনস্টাগ্রাম কি মানুষের ফোনে আড়ি পাতে

আপডেট টাইম : ০২:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯