ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন আজীবন স্মরণীয় করে রাখতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে উল্লেখ করে এবার মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ

শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ইঞ্জনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর এবারের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন মসজিদে মিলাদ-দোয়া মাহফিল এবং ইউনিট-ওয়ার্ড ও থানা কমিটিকে আলোচনা সভার আয়োজন করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

একই সঙ্গে ঢাকেশ্বরী মন্দির ও প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা করা এবং অসহায়-ছিন্নমূল এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবে সংগঠনটি।

২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন-জনগণের ক্ষমতায়ন দিবস পালন উপলক্ষে ম্যাসব্যাপী সভা-সেমিনার ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার মধ্যদিয়ে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন যুবলীগ।

এ বিষয়ে ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। এ ছাড়াও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে মানবতার নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। জাতিসংঘের গত অধিবেশনে বিশ্ব নেতারা তার এই মানবিক দৃষ্টান্তের প্রশংসা করেছেন।

তিনি বলেন, নিখাঁদ দেশপ্রেম, দূরদর্শিতা, দৃঢ়চেতা মানসিকতা ও মানবিক গুণাবলি তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। এ বিষয়গুলো দেশের কৃষক-শ্রমিক থেকে শুরু করে সবার কাছে মানবিক নেত্রী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চিত্র তুলে ধরে আজীবন স্মরণীয় করে রাখতেই আমাদের এই প্রচেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন আজীবন স্মরণীয় করে রাখতে

আপডেট টাইম : ১০:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯