ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

অনুতপ্ত হওয়ার কিছু নেই: নোবেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলোজিনো পার্টি হলে সপ্তাহ খানেক পর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সংগীত শিল্পী মাঈনুল আহসান নোবেলের।

এর উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উড়িয়ে দেন রিয়্যালিটি শো-এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই গায়ক। তিনি বলেন, এই নিয়ে অনুতপ্ত হওয়ার কিছু নেই।

পুরোনো একটি সাক্ষাৎকারে নোবেল বলেছিলেন, “রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ যতটা না দেশকে প্রকাশ করে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি প্রকাশ করেছে প্রিন্স মাহমুদের লেখা ও জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি।”

এই নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েন নোবেল। এর পর অনেকটা আড়ালেই ছিলেন তিনি।

নিউইয়র্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ অস্বীকার করেছেন নোবেল। তিনি বলেন, “আপনারা অনেকে হয়তো শুনছেন কথাটা। জাতীয় সংগীত বদল করতে চাই আমি, এমন অভিযোগও উঠেছে। কিন্তু এসব ঠিক নয়। আমি বলেছি আমাদের দেশটাকে ব্যাখ্যা করে জেমস ভাইয়ের ‘সোনার বাংলা’ গানটা। আমি কিন্তু একবারও বলিনি এই গানটা জাতীয় সংগীত হওয়া উচিত।”

বক্তব্যের জন্য অনুতপ্ত কি না, এমন প্রশ্নে বলেন, “এটা এগারো মাস আগের একটি বক্তব্য। সেখানে একবারও বলিনি এই গানটা জাতীয় সংগীত হওয়া উচিত। অনুতপ্ত হওয়ার কিছু নেই। কিন্তু হয়তো কথাটা মানুষের কানে অন্যভাবে পৌঁছেছে। আমি একরকম অর্থে বলেছি আরেকরকম মানুষের কানে গিয়েছে। মানুষের বুঝতে ভুল হয়েছে। কিন্তু আমি জানি সেভাবে বলিনি। আমি দুঃখিত।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

অনুতপ্ত হওয়ার কিছু নেই: নোবেল

আপডেট টাইম : ০৪:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯