ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সেঞ্চুরি করা রহমতকে ফেরালেন নাঈম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দলকে খেলায় ফেরান রহমত শাহ। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে যান এই ব্যাটসম্যান। তিন অঙ্ক স্পর্শ করার পরের বলেই রহমতকে উইকেট ছাড়া করে বাংলাদেশকে দারুণ ব্রেক থ্রু এনে দিয়েছেন নাঈম হাসান।

৭৭ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চের বিরতিতে গিয়েছিল আফগানিস্তান। এরপর দলটির সামনে তেমন পাত্তাই পাচ্ছিল না বাংলাদেশ দলের বোলাররা। তাইজুল ইসলাম, সাকিব আল হাসানদের শক্ত হাতে শাসন করছিলেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা রহমত।

দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে যান ডানহাতি এই ব্যাটার। ১৮৬ বল খেলে চা পানের বিরতির পরই তিন অঙ্কের দেখা পেয়ে যান তিনি। তার ১০২ রানের ইনিংসটিতে রয়েছে ১০টি চার ও দুটি ছক্কার মার। এর আগে ৮৫ বলে অর্ধশতক পূর্ণ করেন রহমত।

সেঞ্চুরি হাঁকানোর পথে আসগর আফগানের সঙ্গে চতুর্থ উইকেটে ১২০ রানের রানের জুটি গড়েছেন রহমত। টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের এটা তৃতীয় সর্বোচ্চ জুটি।

নাঈম হাসানের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন রহমত। পরের বলেই মুদ্রার উল্টো পিঠ দেখান নাঈম। এই অফ স্পিনারকে খেলতে গিয়ে উইকেটের পেছনে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন রহমত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সেঞ্চুরি করা রহমতকে ফেরালেন নাঈম

আপডেট টাইম : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯