ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দুই পদে মিসবাহ, সমস্যায় পড়বেন খেলোয়াড়রা: ভোগলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৭ বার

মিসবাহ-উল হককে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে সাবেক পাক অধিনায়কের দ্বৈত ভূমিকাটা ঠিক পছন্দ করতে পারছেন না ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তার মতে, এর ফলে খেলোয়াড়রা কোচের সঙ্গে পুরোপুরি সৎ থাকতে পারবেন না

টুইটবার্তায় ভোগলে লেখেন, একজন খেলোয়াড় কখনই একই সঙ্গে কোচ ও প্রধান নির্বাচকের ভক্ত হতে পারেন না। খেলোয়াড়রা কোচের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। যদি তারা মনে করেন, সমস্যা কোচ জানলে দল থেকে বাদ পড়বেন, তা হলে কখনই কোচের সঙ্গে সৎ থাকতে পারবেন না।

বিখ্যাত ধারাভাষ্যকার মনে করেন, এক ব্যক্তি একই সঙ্গে দলের কোচ ও প্রধান নির্বাচক হিসেবে কাজ করলে খেলোয়াড়রা নিজেদের অনেক সমস্যাই কোচের কাছে গোপন করবেন। এতে দলে সমস্যা তৈরি হবে তা বলা বাহুল্য।

প্রসঙ্গত, অনেক সময় কোচের কাছে নিজেদের গোপন সমস্যা তুলে ধরে সমাধান চান খেলোয়াড়রা। কোচ নিজের মতো করে সমস্যার সমাধান দেন। দলের অভ্যন্তরে আলোচনা হয় এ রকম অনেক বিষয় আছে, যেগুলো নির্বাচকরা জানেন না।

সেসব বিষয় শৃঙ্খলা পরিপন্থী বলে মনে করেন তারা। আবার ক্রিকেটারদের অনেক সমস্যার সমাধান দেন নির্বাচকমণ্ডলীও। স্বভাবতই দুই পদের লোকজনের মধ্যে দূরত্ব থাকে। মিসবাহ দুই গুরুদায়িত্ব পাওয়ায় সেটি থাকবে না। স্বভাবতই সমস্যায় পড়বেন খেলোয়াড়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দুই পদে মিসবাহ, সমস্যায় পড়বেন খেলোয়াড়রা: ভোগলে

আপডেট টাইম : ০৫:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯