ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নিয়মিত মেডিকেল চেকআপ করতে লন্ডনের উদ্দেশ্যে প্রেসিডেন্ট আবদুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯
  • ৩৭৫ বার

নিয়মিত মেডিকেল চেকআপের জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। আজ শনিবার সকাল ৯টা ২০মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০০১ এর ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদকে বিদায় দেয়ার জন্য উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ডেভরিম ওজটার্ক, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ক্যানবার হোসাইন বরসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

জানা গেছে, মেডিকেল চেকআপ শেষ করে আগামী ৮ই সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রেসিডেন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

নিয়মিত মেডিকেল চেকআপ করতে লন্ডনের উদ্দেশ্যে প্রেসিডেন্ট আবদুল হামিদ

আপডেট টাইম : ০২:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯