ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপির যৌথসভা দুপুরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে নানা উদ্যোগ নিয়েছে দলটি। আর এ উপলক্ষে আজ একগুচ্ছ পরিকল্পনা নেওয়ার জন্যই যৌথসভা।

সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

যৌথসভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র জানায়, দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ড না থাকায় বেশিরভাগ জেলা-উপজেলায় দলটির সাংগঠনিক কর্মকাণ্ড নেই। যেসব ইউনিটে দীর্ঘদিন কমিটি পুনর্গঠন হচ্ছে না সেগুলো দ্রুত পুনর্গঠন করা হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব কমিটিতে যোগ্য ও ত্যাগীদের শীর্ষ নেতৃত্বে আনা হবে।

যাতে দল নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে। শুধু মূল দল নয়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনগুলোও পুনর্গঠন করা হবে। সামাজিক কর্মকাণ্ডেও তাদের প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করা হবে। ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।

এ লক্ষ্যে দলীয়ভাবে শিগগিরই সাধারণ মানুষের দোরগোড়ায় যাবেন নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপির যৌথসভা দুপুরে

আপডেট টাইম : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯