ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জয়পুরহাটে আমন ধানের চারা রোপণের ধুম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ আষাঢ় মাসে কিছুটা বৃষ্টিপাত কম হলেও শ্রাবণ মাসের ভারি বৃষ্টিপাত হওয়ায় রোপা আমনের চারা রোপণে কোন সমস্যা হয়নি জেলার কৃষকদের। ভারী বৃষ্টিপাতের ফলে কৃষকরা এখন আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি ২০১৯-২০২০ মৌসুমে ৭৫ হাজার ৭৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৬৯ হাজার ৮৮০ হেক্টর, হাইব্রীড জাতের ৫ হাজার ১০০ হেক্টর ও স্থানিয় জাতের রয়েছে ৭৯০ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৪৫৯ মেট্রিক টন । কৃষকরা যথা সময়ে জমি চাষ- দিয়ে প্রস্তুত করে। আষাঢ় মাসে বৃষ্টিপাত কিছুটা কম হলেও শ্রাবণ মাসের ভারি বৃষ্টিপাতে পানির অভাব দূর হয়ে যায়।

অনেক এলাকায় কৃষকরা সেচযন্ত্র (গভীর ও অগভীর নলকূপ) ব্যবহার করে জমিতে পানি সেচ দিয়ে আমনের চারা রোপণের কার্যক্রম শুরু করলেও শ্রাবণ মাসে ভারি বৃষ্টিপাতের ফলে পানির আর কোন সমস্যা হয়নি বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়। জেলার সর্বত্র এখন আমন ধানের চারা রোপণের ধুম পড়েছে কৃষকের মাঝে। ইতোমধ্যে ৯৫ ভাগ জমিতে আমনের চারা রোপণের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও জানায় কৃষি বিভাগ।

কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটে চলতি ২০১৯-২০ মৌসুমে রোপা আমন চাষ সফল করতে ৪ হাজার ১৯৫ হেক্টর জমিতে আদর্শ বীজতলা তৈরি করা হয়েছে। যেখানে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭৩৯ হেক্টর। -বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জয়পুরহাটে আমন ধানের চারা রোপণের ধুম

আপডেট টাইম : ১০:৪৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯