ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-বিলবাও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে স্প্যানিশ লিগের ৮৯তম মৌসুম। প্রথম দিনে চলবে এক ম্যাচ। আজ অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন বার্সেলোনা।

সান মেমেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। এবারো শিরোপার লড়াই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর অ্যাতলেতিকো মাদ্রিদেই সীমাবদ্ধ।

হতে পারে ইংলিশ লিগ বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দিতার। কিন্তু বিশ্বসেরা ক্লাবের উপস্থিতি নি:সন্দেহে স্প্যানিশ লিগে। বছর ঘুরে নিয়ম বেধে দু জায়ান্ট ক্লাবের দ্বৈরথ এল ক্ল্যাসিকোর সাক্ষীও এই লিগ। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের দোর্দন্ড প্রতাপেই মূলত একপেশে হয়ে গেছে স্পেনের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগ।

শিরোপার পরিসংখ্যানও তাই বলছে। ৮৮ মৌসুমের ৫৯টি জিতে নিয়েছে এই দু ক্লাব। যার মাধ্যে ৩৩ বার চ্যাম্পিয়ন রিয়াল আর বার্সেলোনার ক্ষেত্রে সংখ্যাটা ২৬। এছাড়াও অ্যাতলেতিকো ১০ আর বিলবাও জিতেছে ৮ শিরোপা।

এবার রেলিগেশনে পড়েছে রায়ো ভায়েকানো, এসপি হোয়েস্কা আর জিরোনা এফসি।

আর প্রমোটেড ক্লাবের তালিকায় আছে ওসাসুনা, গ্রানাডা আর রিয়াল মায়োরকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-বিলবাও

আপডেট টাইম : ০৩:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯