ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কোচ হয়ে ইংল্যান্ডে ফিরলেন রুনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে ফিরলেন ওয়েন রুনি। এমএলএস দল ডিসি ইউনাইটেড ছেড়ে সাবেক ইংল্যান্ড অধিনায়ক যোগ দিলেন ক্লাব ডার্বি কাউন্টিতে। তবে শুধু খেলোয়াড় হিসেবে নয়। একই সঙ্গে কোচ হিসেবেও কাজ করবেন তিনি।

খেলোয়াড় কাম কোচ হিসেবে প্রাথমিক ভাবে ১৮ মাসের জন্য চুক্তি করেছেন রুনি। তবে এখনই যোগ দিচ্ছেন না ৩৩ বছরের এ তারকা ফরওয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের অল টাইম রেকর্ড গোলদাতা নতুন ঠিকানায় ঘাঁটি গাড়বেন জানুয়ারিতে।

ডার্বির সঙ্গে চুক্তি করতে পেরে মহাখুশী রুনি, ‘ডার্বি কাউন্টি থেকে সুযোগটা পেয়ে আমি খুবই শিহরিত। জানুয়ারির শুরু থেকে ডার্বি কোচ ফিলিপ কোকু, তার কোচিং স্টাফ ও সেরা একাদশের সঙ্গে যোগ দিতে যাচ্ছি।’

একই সঙ্গে কোচিং ক্যারিয়ার গড়তে পেরে রোমাঞ্চিত রুনি, ‘ডার্বি কাউন্টিতে কোচিং ক্যারিয়ার শুরু করতে পেরে আমি সমানভাবে রোমাঞ্চিত।’

২০১৮ সালের জুলাইতে রুনি এভারটন ছেড়ে যোগ দেন ডিসি ইউনাইটেডে। ৪১ লিগ ম্যাচ খেলে গোল পেয়েছেন ২৩টি।

সাবেক ডাচ ফুটবলার ফিলিপ কোকুর অধীনে সোমবার হাডার্সফিল্ডের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে ডার্বি। গত মাসে কোচ হিসেবে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসিতে যোগ দিলে ক্লাবের দায়িত্ব নেন কোকু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কোচ হয়ে ইংল্যান্ডে ফিরলেন রুনি

আপডেট টাইম : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯