ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

মশা নিয়ন্ত্রণে এমপিদের সতর্ক থাকতে স্পিকারের আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ মশক নিধনে এমপিদের নিজ নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, আমাদের চিফ হুইপের মাধ্যমে আরও আগেই এমপিদের কাছে মেসেজ দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন।

সোমবার দুপুরে জাতীয় সংসদ চত্বরের মেডিকেল সেন্টার ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাব এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন স্পিকার। এরপর আগারগাঁও এলাকায় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত ৪৪৮টি ফ্ল্যাট পরিদর্শন করেন তিনি। এ সময় স্পিকারের সঙ্গে ছিলেন, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, আতিউর রহমান আতিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপটেন এ বি তাজুল ইসলাম, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।

স্পিকার বলেন, এরই মধ্যে চিফ হুইপের মাধ্যমে সংসদ সদস্যদের বার্তা পাঠিয়েছি যেন সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেন।

তিনি বলেন, অনেক এমপি নিজ নিজ এলাকায় আছেন এবং বন্যা দুর্গত এলাকাতেও আছেন। ঢাকার বাইরে হঠাৎ করে ডেঙ্গুর আক্রমণটা এখন হচ্ছে। এতদিন কিন্তু কম ছিল। আমি আমার নির্বাচনী এলাকা রংপুরে ছিলাম। আল্লাহর রহমতে সেখানে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রমণের খবর পাইনি। তারপরেও ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়েছি। প্রশাসন বিদ্যালয়গুলোতে সচেতনতামূলক কার্যক্রম নিচ্ছে। মশক নিধনের জন্য ফগিং করা হচ্ছে। সবাইকে মশারির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং দিনের বেলাতেও যেন সেই ব্যবস্থা নেন।

স্পিকার বলেন, সংসদ এলাকা ও কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাটে যেন কোন রকম ময়লার স্তূপ পড়ে না থাকে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে সব ময়লা অপসারণ করতে জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

মশা নিয়ন্ত্রণে এমপিদের সতর্ক থাকতে স্পিকারের আহ্বান

আপডেট টাইম : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯