ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

প্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব হলেন ৯ কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ৯ কর্মকর্তা। রোববার (৪ আগস্ট) এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এই ৯ অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অন্য আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহিদুজ্জামান, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব) মো. জাকির হোসেন আকন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) উম্মুল হাসনা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ভারপ্রাপ্ত সচিব মো. রকিব হোসেনও সচিব হয়েছেন।

বর্তমানে প্রশাসনে সচিব, সিনিয়র সচিবের সংখ্যা ৭৯।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

প্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব হলেন ৯ কর্মকর্তা

আপডেট টাইম : ০৩:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯