ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ঢাকায় ৫০ হাজার পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ রোগের প্রধান বাহক এডিস মশা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু করা হয়েছে। কর্মসূচিতে ডিএমপির ৫০ হাজার পুলিশ সদস্য কাজ করবেন। গতকাল সকাল ৭টায় রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এই কথা বলেন।

তিনি বলেন, যেখানে পুলিশ সদস্যদের আবাসিক ভবন, সকল ব্যারাক, থানা কম্পাউন্ডার ও পুলিশের অফিস ইউনিটসহ সব জায়গায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে। স্ব স্ব ইউনিট প্রধানদের  নেতৃত্বে এ অভিযান চলবে। এডিস মশার বংশবিস্তার রোধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কমিশনার বলেন, পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে সিটি কর্পোরেশন। এরপর মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দেয়া হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে। শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিজ নিজ আঙ্গিনা নিজেরাই পরিষ্কার করতে হবে। ঢাকা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি কয়েকগুন বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ঢাকায় ৫০ হাজার পুলিশ

আপডেট টাইম : ০২:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯