ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

১ কেজি চা বিক্রি হয়েছে ৮৫ হাজার ২৭১ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগেকার সব সময়ের রেকর্ড ছাড়িয়ে গেল ‘মাইজান গোল্ডেন টিপস চা’। বলা হচ্ছে এক কেজি চা বিক্রি হয়েছে ৮৫ হাজার ২৭১ টাকায়। যা ভারতের আসামের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। এর আগের ভারতের আসামে এক কেজি মনোহারী স্পেশালিটি চা বিক্রি হয়েছিল ৫০ হাজার রুপিতে। যা টাকার হিসেবে ৬০ হাজার ৪৭৫ টাকা।

ভারতের গুয়াহাটির সবচেয়ে এই দামী চা নিলামের বিষয়টি বুধবার (৩১ জুলাই) নিশ্চিত করেন গুয়াহাটির চা নিলাম কেন্দ্রের সম্পাদক দীনেশ বিহানি। স্থানীয় গণমাধ্যমকে দীনেশ বলেন, বুধবার এই প্রথম এত দামে বিক্রি হলো মাইজান গোল্ডেন চা। যা এ যাবৎ কালের সর্বোচ্চ। একটি কোম্পানি বেলজিয়ামের এক ক্রেতার জন্য কিনেছে এ চা।

এই চা ‘অর্থোডক্স’ চা নামে পরিচিত। এবার মাইজান গোল্ডেন টিপস চা বাগানে মাত্র ২ কেজি এই চা উৎপাদিত হয়েছে। এই চা উৎপাদনে প্রচুর সময় ও শ্রম লাগে। তাই সচরাচর তা উৎপাদন করা হয় না।

জানা গেছে, মাইজান গোল্ডেন টিপস চা নামের এই মনোহরী চায়ের রং কাঁচা সোনার মতো। এটি তৈরিতে কোনো প্রকার মেশিন ব্যবহার হয় না। আসামের শিবসাগর ও ডিব্রুগড় জেলায় এই চায়ের বাগান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

১ কেজি চা বিক্রি হয়েছে ৮৫ হাজার ২৭১ টাকা

আপডেট টাইম : ০৭:৩৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯