ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

মিন্নির জবানবন্দি প্রত্যাহার আবেদনের উপর শুনানি হয়নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ধার্য তারিখে মঙ্গলবার আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১৪ আসামিকে কারাগার থেকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বেলা সোয়া ১০টায় প্রথম ১৩ আসামিকে এবং সাড়ে ১০টায় মিন্নিকে আদালতে হাজির করা হয়। এ সময় মিন্নির সাথে কারাগারে ৪ জন পুলিশ সদস্য আদালতের কাঠগড়ায় অবস্থান নেন। এর আগে, কারাগারের মাধ্যমে মঙ্গলবার মিন্নির ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদন আদালতে এসে পৌঁছায়।

এদিন, মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, মূল নথি জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন শুনানি শেষে ফেরত না আসায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদনের উপর শুনানি হয়নি। আগামী ধার্য তারিখ কিংবা তার পূর্বে এ ব্যাপারে শুনানি হতে পারে বলে মাহবুুবুল বারী আসলাম জানান।

এদিকে, মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেফতার কামরুল হাসান সাইমুন কারাগারে থেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে তার আইনজীবী অ্যাড. মোস্তফা কাদের আদালতে আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করায় কারাগারে পরীক্ষা দিতে কামরুল হাসান সাইমুন কোন বাধা নেই। এ সময় রাষ্ট্রপক্ষের বক্তব্য রাখেন কোর্ট পুলিশ পরিদর্শক আ. কুদ্দুস। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৪ আগস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

মিন্নির জবানবন্দি প্রত্যাহার আবেদনের উপর শুনানি হয়নি

আপডেট টাইম : ০৩:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯