ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ঘুষ লেনদেন: এবার দুর্নীতি দমন কমিশনের পরিচালক বাছির গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানুর রহমানের পর দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরও গ্রেফতার হলেন। শেখ মো. ফানাফিল্যা নেতৃত্বাধীন দুদকের এই সংক্রান্ত তদন্ত দল সোমবার রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেফতার করে।

কমিশনের জনসংযোগ শাখার উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, গ্রেফতারের পর এনামুল বাছিরকে রমনা থানায় নেওয়া হয়েছে।

এই মামলায় এর আগে পুলিশ কর্মকর্তা মিজানকে গ্রেফতার দেখায় দুদক। তিনি অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে রয়েছেন।

ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগের তদন্ত শুরুর পর দুদক থেকে বরখাস্ত হন এনামুল বাছির। এরপর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ডিআইজি মিজানের সম্পদ অনুসন্ধানে গিয়ে তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এখন নিজের সংস্থার কর্মকর্তাদের হাতে গ্রেফতার হতে হলো বাছিরকে।

এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছরের জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ডিআইজি মিজানুর রহমানকে। এর চার মাস পর তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক; এক হাত ঘুরে সেই অনুসন্ধানের দায়িত্ব পান এনামুল বাছির।

সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান গত ৮ জুন দাবি করেন, দুদক কর্মকর্তা বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এর পক্ষে তাদের কথপোকথনের কয়েকটি অডিও ক্লিপ একটি টেলিভিশনকে দেন তিনি। ওই অডিও প্রচার হওয়ার পর দেশজুড়ে শুরু হয় আলোচনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঘুষ লেনদেন: এবার দুর্নীতি দমন কমিশনের পরিচালক বাছির গ্রেফতার

আপডেট টাইম : ১২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯