ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হেঁটে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ “ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ” এই স্লোগানে নেত্রকোনায় খালি পায়ে হাঁটা কর্মসূচি নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে প্রতিবাদ করেছে সচেতন শিক্ষার্থী সমাজ। ‘প্রতিবাদ প্রতিরোধের এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় ছোটবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীসহ অভিভাবকরা।

পরে সেখান থেকে শহরের তেরি বাজার মোর, আখড়ার মোর হয়ে বড় বাজার হয়ে মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে পুনরায় প্রতিবাদী বিক্ষোভ পায়ে হাঁটা কর্মসূচিটি শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন করে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামজিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কোমলমতি শিশুদের নিয়ে একাত্মতা পোষণ করেন।

দেড় ঘণ্টাব্যাপী প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য দিতে দিতে শহর প্রদক্ষিণ করেন তারা। এ সময় পুরনো আইন বাদ দিয়ে নতুন করে আইন সংস্কার করে ধর্ষণের শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের অনুরোধ জানান তারা।

বিক্ষোভে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, স্বাবলম্বীর কোহিনুর বেগম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা নাজনীন সুলতানা, শিল্পী ভট্টাচার্য্য, শিক্ষক তমা রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি মিথুন শর্মা অভি, ছাত্রলীগ নেতা সোবায়েল আহম্মদ, উদীচীর আলমগীর, অভিভাবক সাহানা আক্তার পপি, শিশু ছায়ার তোফায়েল খান, সচেতন শিক্ষার্থী তামান্না আক্তার, তাসপিয়া তাহিমিন প্লামি, দেবাশিষ সরকার, ঋত্বিক সরকার, বীথি সরকার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হেঁটে বিক্ষোভ

আপডেট টাইম : ১২:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯