ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারী-শিশু নির্যাতন এবংধর্ষণের আসামিরা যেন জামিন না পায়: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ নারী-শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় জড়িতরা যেন আদালত থেকে জামিন না পায় সে বিষয়ে সবাইকে মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে বুধবার জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারকদের নতুন গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ অনুরোধ জানান মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দেয়ার পর বিজ্ঞ বিচারিক আদালতে এ ধরনের মামলাগুলো বিলম্বিত হয় না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নুসরাতের মামলা দেখছেন এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এ ধরনের মামলার ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন (অভিযোগ পত্র) পাওয়ার পর দ্রুততার সঙ্গে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচার কাজ সম্পন্ন হবে।

‘এখন উচ্চ আদালতের কথা বললে আমাকে বলতেই হয়, সেখানে এ পরিস্থিতিটা একটু ভিন্ন ধরনের। আমার কাছে অনেক তথ্য আছে যে বিচারিক আদালতে সাজা হয়েছে বা অত্যন্ত সেনসেশনাল (সংবেদনশীল) মামলা মোকদ্দমায়ও দেখা গেছে যে, উচ্চ আদালতে সেসব আসামিদের জামিন দিয়ে দেয়া হচ্ছে।’

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এটা নিয়ে আলাপ আলোচনা করব। আমি বলব জামিন দেয়া হচ্ছে বিজ্ঞ বিচারক এবং মাননীয় বিচারপতিদের ডিসক্রেশন। কিন্তু সেই ডিসক্রেশনের মধ্যে কিন্তু একটা কথা আছে। এই ডিসক্রেশনটা ব্যবহার করতে হবে লিগ্যালি।

‘আমি শুধু এইটুকু আবেদন করতে পারি, যে অপরাধগুলো হচ্ছে আমার মনে হয় সময় এসেছে একটু কঠোর হওয়ার, সময় এসেছে এদের জেলখানায় রাখার। সে ব্যাপারে বিচার বিভাগকে আমি কোনো সুপারিশ বা আদেশ দিচ্ছি না। সামাজিক পরিস্থিতিকে আমলে নিয়ে আমি শুধু অনুরোধ করছি, এদিকে যেন সকলের মনোযোগটা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নারী-শিশু নির্যাতন এবংধর্ষণের আসামিরা যেন জামিন না পায়: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯