ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায় জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

সরকারি খরচে হজ্বে যাচ্ছেন প্রসিদ্ধ ৫৫ জন আলেম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবে হজ্ব পালনের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশিদের ধর্মীয়সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে ৫৫ সদস্য বিশিষ্ট ওলামা মাশায়েখ টিম পাঠাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। রাষ্ট্রীয় খরচে হজ্বযাত্রীদের প্যাকেজের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তারা। মঙ্গলবার (৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিব্বির আহমদ উছমানি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আলেমদের এ তালিকায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন বড় মাদরাসার প্রিন্সিপাল, মসজিদের খতিবরা অন্তর্ভুক্ত হয়েছেন।

৫৫ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখ টিমের  তালিকায় আছেন-

আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যার কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম বোখারী, গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন ও তার ছেলে মাওলানা ওসামা আমিন, মাওলানা আনাস মাদানী, ঢাকার গেন্ডারিয়ার মাদ্রাসা বায়তুল উলুমের প্রিন্সিপাল মাওলানা জাফর আহমাদ, কিশোরগঞ্জের চকমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিটেন্ডেট মাওলানা ইয়াকুব আলী খন্দকার, হেফাজত নেতা ও বড় কাটারা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, সিলেটের গওহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোসলেউদ্দীন রাজু, চট্টগ্রামের জিরি মাদ্রাসার মাওলানা শাহ মো তৈয়্যব, হেফাজত নেতা ও  বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, শায়াখ জাকারিয়া ইসলামিক রিসার্স সেন্টার কুড়িলের মুহতামিম মুফতি মীযানুর রহমান সাঈদ, পিরোজপুরের শার্ষিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ শরাফত আলী, হেফাজত নেতা ও আকবর কমপ্লেক্সের প্রধান মুফতি মাওলানা দিলাওয়ার হুসাইন, মুফতি মোহাম্মদ আলী, জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসার মুফতি মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা নিয়ামত উল্লাহ ফরিদী, বনশ্রীর দারুল উলুম রামপুরা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া, শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরীদ ঊদ্দীন মাসঊদ, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, চরমোনাই পিরের ভাই ও চরমোনাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানী, মাওলানা শামছুল হুদা খান, ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা ওসমান গনি, পটিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করীম, মাওলানা আবুল কাশেম ফজলুল হক প্রমুখ।

আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে ওলামা মাশায়েখদের দলটি সৌদি আরবে যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

প্রজ্ঞাপনে মনোনীত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের জন্য সাতটি নির্দেশনা জারি করা হয়েছে- 

১. মনােনীত ওলামা মাশায়েখগণ বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে সম্ভাব্য ০৪/০৮/২০১৯ ও ০৫/০৮/২০১৯ খ্রিঃ তারিখ (২/১ দিন আগে বা পরেও হতে পারে) সৌদি আরব গমন করবেন এবং বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৩.০৮.২০১৯ খ্রিঃ তারিখ বা নিকটবর্তী তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

২. মনােনীত ওলামা মাশায়েখগণের ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপাের্টের মেয়াদ থাকতে হবে এবং আগামী ১৫.০৭.২০১৯ খ্রি. তারিখের মধ্যে ই-হজ সিস্টেমে ভিসা লজমেন্টের জন্য পাসপাের্ট, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, এক কপি পাসপাের্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়ােজনীয় সংযুক্তিসহ পূর্ণাঙ্গভাবে পূরণ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে জমা দিতে হবে।পাসপাের্টে বর্ণিত নামের বানান অনুসারে তাদের ভিসা লজমেন্ট করা হবে।

৩. ইহা রাষ্ট্রীয় খরচে হজ সফর হিসেবে গণ্য হবে। ২০১৯ সালের ঘােষিত প্যাকেজ অনুযায়ী রাষ্ট্রীয় খরচে হজ্ব পালনের সেবাসমূহ প্রাপ্য হবেন। তাঁরা দৈনিক ভাতা বা অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন না। তাঁরা নিজ অর্থায়নে হলেও স্ত্রী/স্বামী/সন্তানসহ গমন করতে পারবেন না।

৪. মনােনীত ওলামা মাশায়েখগণের ভ্রমণ ব্যয় চলতি অর্থ বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশের বাহিরে হজ বাবদ ব্যয়” (কোড নং১৩৫০১০১-১২০০০১৭০১-৩২১১১২৯, ৩২১১১৩০, ৩২৪৪১০১) খাতে বরাদ্দকৃত অর্থ হতে বহন করা হবে।

৫. মনােনীত ওলামা মাশায়েখগণের মক্কা, মদিনায় ভ্রমণসূচী কাউন্সেলর (হজ), মক্কা কর্তৃক নির্ধারণ করা হবে।

৬. মনােনীত আলেম ওলামাগণ কুরবানি খরচ বাবদ আনুমানিক সৌরি, ৪৯০ (চারশত নব্বই) এর সমপরিমান বাংলাদেশী অর্থ নিজ দায়িত্বে বহন করবেন।

৭. যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হল। ইহা অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

সরকারি খরচে হজ্বে যাচ্ছেন প্রসিদ্ধ ৫৫ জন আলেম

আপডেট টাইম : ০১:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯