ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায় জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

সরকারি কাজে বিদেশ ভ্রমণের ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি কাজে বিদেশ ভ্রমণের ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা শিরোনামে এক অফিস আদেশে বলা হয়-বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় (হোটেল ভাড়া, যাতায়াত, খাদ্য ইত্যাদি ব্যয়) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ফলে সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতাসহ অন্যান্য ভাতার হার পুনর্নির্ধারণ করে এ নীতিমালা জারি করা হলো।

এ নীতিমালা অনুযায়ী, আগের সব নির্দেশমালা রহিতপূর্বক মন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি ব্যক্তি ও অন্যদের বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাবলি নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।’

বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা নির্ধারণে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও অন্যদের নিম্নবর্ণিত কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে।

বিশেষ পর্যায়: (ক) (১) জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। (২) কেবিনেট মন্ত্রী, ডেপুটি স্পিকার ও কেবিনেট মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি।

(খ) (১) প্রতিমন্ত্রী, সুপ্রিমকোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, উপমন্ত্রী এবং অনুরূপ পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি।

(২) মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সেনা/নৌ/বিমানবাহিনীর প্রধান। (৩) জাতীয় সংসদের সদস্য। এবং (৪) অধিক্ষেত্রাধীন এলাকার মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধান যথা- রাষ্ট্রদূত ও হাইকমিশনার।

সাধরণ পর্যায়: (ক) (১) সরকারি কর্মকর্তা যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ৩৫ হাজার ৬০০ টাকা বা তদূর্ধ্ব। (২) অধিক্ষেত্রাধীন এলাকার বাইরে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধান যথা-রাষ্ট্রদূত ও হাইকমিশনার। (৩) সরকারি প্রতিনিধি দলের বেসরকারি নেতা।

(খ) (১) সরকারি কর্মকর্তা যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ২০ হাজার ৩৭০ টাকা বা তদূর্ধ্ব কিন্তু ৩৫ হাজার ৬০০ টাকার নিম্নে। (২) সরকারি প্রতিনিধিদলের বেসরকারি সদস্য।

(গ) দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তা এবং তৃতীয় শ্রেণির কর্মচারী যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ৯ হাজার ৭৪৫ টাকা বা তদূর্ধ্ব, কিন্তু ২১ হাজার ৬০০ টাকার নিম্নে।

(ঘ) সরকারি কর্মচারী, যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ৯ হাজার ৭৪৫ টাকার নিম্নে।

সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় ভ্রমণ ও অন্যান্য ভাতা প্রদানের জন্য বিশ্বের দেশসমূহকে নিম্নোক্ত তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।

এগুলো হলো-

গ্রুপ-১: জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, বাহারাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, কুয়েত, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, সুইডেন, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, তুরস্ক এবং ইউরোপ, ওশেনিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশসমূহ।

গ্রুপ-২: উজবেকিস্তান, জর্ডান, ইরাক, লেবানন, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার, মালদ্বীপ, ওমান, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কেনিয়া, মরিশাস, সুদান, সিয়েরালিয়ন, দক্ষিণ আফ্রিকা, মিসর, লিবিয়া, মরক্কো এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসমূহ।

গ্রুপ-৩: নেপাল, ভিয়েতনাম, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান এবং এশিয়ার অন্যান্য দেশসমূহ।

বিশেষ পর্যায়ভুক্ত ব্যক্তিবর্গের প্রাপ্য দৈনিক ভাতা। (ক) (১) জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণকালে গ্রুপ ১-এর দেশসমূহের জন্য হোটেল ভাড়া বাবদ পাবেন প্রতিদিন ৫৬০ মার্কিন ডলার, গ্রুপ ২-এর দেশসমূহের জন্য পাবেন ৪৫৯ ডলার এবং গ্রুপ ৩-এর দেশসমূহের জন্য পাবেন ৩৯৩ ডলার। একই সঙ্গে নগদ ভাতা হিসেবে পাবেন যথাক্রমে ১২৭ ডলার, ১০১ ডলার ও ১০১ ডলার।

বিশেষ পর্যায়ভুক্ত ব্যক্তিবর্গের প্রাপ্য দৈনিক ভাতা। (ক)-এর (২) কেবিনেট মন্ত্রী, ডেপুটি স্পিকার ও কেবিনেট মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণকালে গ্রুপ ১-এর দেশসমূহের জন্য হোটেল ভাড়া বাবদ পাবেন প্রতিদিন ৪২০ মার্কিন ডলার, গ্রুপ ২-এর দেশসমূহের জন্য পাবেন ৩৪৬ ডলার এবং গ্রুপ ৩-এর দেশসমূহের জন্য পাবেন ২৯৫ ডলার। একই সঙ্গে নগদ ভাতা হিসেবে পাবেন যথাক্রমে ১২৭ ডলার, ১০১ ডলার ও ১০১ ডলার।

(গ) বিশেষ পর্যায়ভুক্ত (খ) উপপর্যায়ের অন্তর্ভুক্ত অন্যান্য ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণকালে গ্রুপ ১-এর দেশসমূহের জন্য হোটেল ভাড়া বাবদ পাবেন প্রতিদিন ৩১২ ডলার, গ্রুপ- ২ এর দেশসমূহের জন্য পাবেন ২৬২ ডলার এবং গ্রুপ ৩-এর দেশসমূহের জন্য পাবেন ২৩০ ডলার। একই সঙ্গে নগদ ভাতা হিসেবে পাবেন যথাক্রমে ১০১ ডলার, ৮৭ ডলার ও ৮৭ ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

সরকারি কাজে বিদেশ ভ্রমণের ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ল

আপডেট টাইম : ১২:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯