ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের স্ত্রীকে উত্যক্ত করতে গিয়ে আটক হলেন তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ যশোর কালেক্টরেট মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন এক নারী। ওই নারীকে উত্যক্ত করছিলেন যুবকটি। অবশেষে তার স্বামী কোতয়ালি থানার এসআই সাঈদুল ইসলামের শরণাপন্ন হন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে এসআই সাঈদুল ঘটনাস্থলে গিয়ে উত্যক্তকারী যুবককে আটক করতেই তিনি নিজেকে পুলিশ মহাপরিদর্শকের প্রটোকল অফিসার এএসপি রাকেশ বলে পরিচয় দেন। কিন্তু কথাবার্তায় সন্দেহ হলে রাকেশকে নিয়ে তার ভাড়া বাড়িতে যাওয়ার পর পুলিশের পোশাক পরিহিত একাধিক ছবি ও আইডি কার্ড পাওয়া যায়। পরে তাকে থানায় এনে জিঙ্গাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশ অফিসার নন বলে স্বীকার করেন।

আটক রাকেশ ঘোষ (২৮) যশোরের চৌগাছা উপজেলার রহেলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। দু’মাস আগে পুলিশ কর্মকর্তা পরিচয়ে যশোর শহরের ঘোপ জেলরোড বাইলেনের মর্জিনা হিজড়ার চারতলা ফ্ল্যাটের তৃতীয় তলা ভাড়া নেন তিনি।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শামসুদ্দোহা জানান, পুলিশ কর্মকর্তা পরিচয়ে বাসাটি ভাড়া নিয়ে রাকেশ বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অন্যের স্ত্রীকে উত্যক্ত করতে গিয়ে আটক হলেন তিনি

আপডেট টাইম : ১২:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯