ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ব্রাজিলের কাছে হারের পর কী ইঙ্গিত দিলেন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ কোপা আমেরিকার ফাইনালে গত আসরে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বলে দিয়েছিলেন লিওনেল মেসি। এবার সেমিফাইনাল থেকে ছিটকে গেছে মেসির দল। তবে গত আসরের মতো এবার ততটা হতাশ নন বার্সেলোনা তারকা। বরং ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার সঙ্গে থেকে যাওয়ারও।

বুধবার সকালে ব্রাজিলের কাছে হারার পর মেসি বলেন, ”দিগন্তে নতুন কিছু রেখা দেখা যাচ্ছে। আশা করি আমাদের সমালোচনা নয়, শ্রদ্ধা করা হবে। তাদের উচিত দলটাকে বেড়ে উঠতে দেওয়া।”

পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় আরও বলেন, “সত্যিটা হচ্ছে, আমি এই দলের সঙ্গে খুবই ভালো খেলছি এবং যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি, করব। এটা দারুণ একটা দল বেড়ে উঠছে। যদি আমি তাদের সঙ্গে যুক্ত থাকতে পারি, থাকব।”

ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ২৯টি শিরোপার স্বাদ পেলেও জাতীয় দলের হয়ে মোট নয়টি বড় টুর্নামেন্টে খেলে বিজয়ীর পদক গলায় ঝোলাতে ব্যর্থ মেসি। ২০২০ সালের কোপা আমেরিকা যৌথভাবে আয়োজন করবে কলম্বিয়া ও আর্জেন্টিনা। দেশের হয়ে শিরোপা জিততে ৩২ বছর বয়সী মেসির সামনে রয়েছে এটাই সবেচেয়ে বড় সুযোগ। এখন দেখার বিষয় সেই সুযোগ কাজে লাগাতে পারেন কিনা তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ব্রাজিলের কাছে হারের পর কী ইঙ্গিত দিলেন মেসি

আপডেট টাইম : ১১:০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯