ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাজনীতি, সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি

অনলাইন পত্রিকা নিবন্ধনের সময় ১৫ জুলাই পর্যন্ত বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনে আবেদন গ্রহণের সময় ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (৩ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। গত ৩০ জুন তথ্য মন্ত্রণালয় থেকে সময় বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। এর আগে বিদ্যমান অনলাইন নিউজ পোর্টালগুলো সরকারি নিবন্ধনের জন্য আবেদনের শেষ সময় ছিল গত ৩০ জুন।

তথ্য অধিদফতরের ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সব প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও পাঠানো যাবে। ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের ফের আবেদনের প্রয়োজন নেই বলে এর আগে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।

২০১৫ সালের ৯ নভেম্বর এক তথ্য বিবরণীতে তথ্য অধিদফতর জানায়, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত ও অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। এজন্য নির্ধারিত নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। নিবন্ধন-সংক্রান্ত আবেদন জমা দেয়ার পর এগুলো যাচাই-বাছাই ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সন্তোষজনক রিপোর্ট পাওয়ার পর তথ্য অধিদফতর চিঠির মাধ্যমে নিবন্ধনের বিষয়ে আবেদনকারীদের জানিয়ে দেবে।

চলমান সব অনলাইন পত্রিকাকে ওই বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়। এরপর সময় আরও কয়েক দফা বাড়ানো হয়। নিবন্ধন পেতে দুই হাজারেরও বেশি অনলাইন গণমাধ্যম আবেদন করে বলে তথ্য অধিদফতর থেকে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাজনীতি, সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

অনলাইন পত্রিকা নিবন্ধনের সময় ১৫ জুলাই পর্যন্ত বাড়ল

আপডেট টাইম : ১০:২৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯