ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ৪০০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুরে ৪০০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ ক‌রে‌ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ জুলাই) রাজধানীর মিরপুর সেকশন-১ এর মাজার রোড থেকে সনি সিনেমা হল পর্যন্ত ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট  জানান, অভিযানকালে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে স্থাপিত প্রায় ৪০০টি অস্থায়ী দোকান, সীমানা প্রাচীর ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এছাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের দক্ষিণে অবৈধভাবে গড়ে ওঠা একটি প্লাস্টিকের মার্কেট এবং পূর্ব দিকে সবজি বাজার উচ্ছেদ করা হয়। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী টিপু সুলতান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ৪০০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট টাইম : ০৮:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯