ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাল্যবিবাহের আসর থেকে পালালেন কাজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে চলছে বিয়ের আয়োজন। সবাই কর্মব্যস্ত। কাজিও এসেছেন যথাসময়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে যাবে, এমন সময় সেখানে হাজির সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান। সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের দেখেই পালিয়ে যান কাজি।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। যে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল, সে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বর পাশের পোড়াবাড়ি গ্রামের মো. বনি আমিন (২৪)। গোপন তথ্যের ভিত্তিতে এই বাল্যবিবাহ বন্ধ করতে যথাসময়ে বিয়েবাড়িতে উপস্থিত হন আনিসুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে কাজি কৌশলে পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা ও বর মো. বনি আমিনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

আজ সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহবিরোধী এ অভিযান চলতে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাল্যবিবাহের আসর থেকে পালালেন কাজি

আপডেট টাইম : ১১:১৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯