ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভারতের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার ম্যাচ। শুরুটাও করেছিলো দুর্দান্ত। কিন্তু মোহাম্মদ সামির অসাধারণ বোলিংয়ের কারণেই ইংল্যান্ডকে ৩৩৭ রানে বেঁধে ফেলতে পেরেছে ভারত। খেলার এক পর্যায়ে মনে হচ্ছিল ৪০০ রান অনায়াসেই অতিক্রম করছে ইংল্যান্ড।

উদ্বোধনীতে ১৬০ রানের জুটি গড়ে সেই আভাসই দিয়েছেন জনি বেয়ারস্টো ও জেসন রয়রা।

তবে চারশো রান না হলেও জনি বেয়ারস্টোর সেঞ্চুরির (১১১) আর বেন স্টোকস (৭৯) ও জেসন রয়ের (৬৬) জোড়া ফিফটিতে ৩৩৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ভারতের পক্ষে মোহাম্মদ সামি ৬৯ রানে ৫ উইকেট শিকার করেন।

দুই ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে বিরাট কোহলিদের ৩৩৮ রান করতে হবে।

অন্যদিকে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। এমন কঠিন সমীকরণ সামনে রেখে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বিশ্বকাপের স্বাগতিকর।

রোববার ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনীতে জেসন রয়ের সঙ্গে ২২.১ ওভারে ১৬০ রানের জুটি গড়েন জনি বেয়ারস্টো। ফিফটি তুলে নিয়ে কুলদীপ যাদবের বলে রবিন্দ্র জাদেজার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন জেসন রয়। তার আগে ৫৭ বলে সাতটি চার ও ২টি ছক্কায় ৬৬ রান করেন ইংলিশ এ ওপেনার।

জেসন রয় ফিরে গেলেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান জনি বেয়ারস্টো। ২৬তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সিঙ্গেল রান নেয়ার মধ্য দিয়ে শতরানের ম্যাজিকফিগার স্পর্শ করেন বেয়ারস্টো। ওয়ানডে ক্রিকেটে ৭১তম ম্যাচে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন তিনি।

তবে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসা লম্বা করতে পারেননি বেয়ারস্টো। দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে ৪৫ রান যোগ করেন। ১০৯ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১১১ রান করে ফেরেন বেয়ারস্টো।

দলের দুরুন্ত শুরুর পরও ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। মোহাম্মদ সামির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। এরপর বেন স্টোকসের সঙ্গে চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন জো রুট। ৫৪ বলে দুটি চারের সাহায্যে ৪৪ রান করে মোহাম্মদ সামির শিকার হয়ে সাজঘরে ফেরেন রুট।

ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জস বাটলারকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান বেন স্টোকস। পঞ্চম উইকেটে ৩৩ রানের জুটি গড়েন তারা। মাত্র ৮ বলে একটি চার ও দুটি ছক্কায় ২০ রান করা জস বাটলারকে তৃতীয় শিকারে পরিণত করেন মোহাম্মদ সামি। তবে ব্যাটিং অব্যাহত রাখেন বেন স্টোকস। ইনিংস শেষ হওয়ার দুই বল আগে বুমরাহরি শিকারে পরিণত হওয়ার আগে ৫৪ বলে ৬টি চার ও তিন ছক্কায় ৭৯ রান করেন স্টোকস।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৭/৭ (বেয়ারস্টো ১১১, বেন স্টোকস ৭৯, জেসন রয় ৬৬, রুট ৪৪; সামি ৫/৬৯)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভারতের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

আপডেট টাইম : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯