ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তিন বছরের বেশি ক্ষমতায় থাকবো না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী তিন বছরের মধ্যে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ক্ষমতা তুলে দেবেন পিকেআর পার্টির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের হাতে। আসিয়ান সম্মেলনে যোগ দিতে গিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সিএনবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে শনিবার তিনি সে কথাই আবার জানান দিয়েছেন।

মাহাথির ওই সাক্ষাতকারে বলেছেন, যতদূর মনে পড়ে, আমি একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। বলেছিলাম, আমি পদত্যাগ করবো, যাতে আনোয়ার ইব্রাহিম আমার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসতে পারেন।

তিনি বলেন, এই সরকারের জন্য তিনটি বছর প্রয়োজন। কারণ, মালয়েশিয়ার জাতীয় প্রবৃদ্ধির শতকরা ৮০ ভাগ থেকে ঋণ শতকরা ৫৪ ভাগে নামিয়ে আনতে এই সময় প্রয়োজন। এ লক্ষ্য অর্জনের জন্য তিনি কি ক্ষমতায় থেকেই যাবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে মাহাথির বলেন, না। আমি তিন বছরের বেশি ক্ষমতায় থাকবো না।

ফেব্রুয়ারিতে আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি দু’বছরের বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী হবেন না। এর মধ্য দিয়ে ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে তার বোঝাপড়া যে পাকাপোক্ত তারই প্রকাশ পেয়েছে। তিনি স্বীকার করেছেন, ড. মাহাথিরকে যথেষ্ট সময় দেয়া উচিত অত্যন্ত কঠিন সময়ে কার্যকর সরকার পরিচালনার জন্য।

উল্লেখ্য, মালয়েশিয়ায় ১৪তম জাতীয় নির্বাচনের সময় পাকাতান জোটভুক্ত দলগুলো এই মর্মে একমত হয় যে, যদি তারা নির্বাচনে বিজয়ী হয় তাহলে ড. মাহাথির মোহাম্মদ দু’বছরের জন্য প্রধানমন্ত্রী থাকবেন। তারপর তিনি ক্ষমতা হস্তান্তর করবেন আনোয়ার ইব্রাহিমের কাছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তিন বছরের বেশি ক্ষমতায় থাকবো না

আপডেট টাইম : ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯