ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শ্রীলঙ্কার জয়ে লাভ হলো বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বিশ্বকাপে প্রথম চমক উপহার দিয়েছে শ্রীলঙ্কা। হারিয়ে দিয়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে। যে ইংলিশদের দাপুটে ব্যাটিংয়ের কাছে প্রতিপক্ষের বোলারদের জন্য দুঃস্বপ্ন হয় এসেছিল, সেই তাদেরকেই মাত্র ২১২ রানে গুটিয়ে দিয়েছেন মালিঙ্গারা।

আর ২০ রানের এই জয়ে নিজেদের পাশাপাশি বাংলাদেশেরও সেমিফাইনালের আশা বাড়িয়ে দিল লঙ্কানরা। শীর্ষ চারের যে অবস্থা তাতে সেখান থেকে কেউ হারতে হারতে বাদ না পড়লে আদতে বাকিদের কোনো সম্ভাবনা নেই। তাই শ্রীলঙ্কার জয় বাংলাদেশের জন্য ইতিবাচক।কীভাবে?

ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ায় ৬ ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ৬। ফলে তাদের জায়গা ছেড়ে দিয়ে বাংলাদেশকে এক ধাপ নিচে ষষ্ঠ স্থানে নেমে যেতে হয়েছে। বাংলাদেশের পয়েন্ট ৬ ম্যাচে ৫। হিসেবে সেমির আশা আসলে শ্রীলঙ্কারই বেশি। কিন্তু তাদের শেষ তিন ম্যাচ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশের তিন প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। তবে এসব হিসাব আসলে কথার কথা।

আসল কথা সেমিফাইনাল খেলতে হলে পরের তিন ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। একই কথা খাটে শ্রীলঙ্কার ক্ষেত্রেও। আর হারতে হবে শীর্ষে থাকা দলগুলোকে। বিশেষ করে ইংল্যান্ডকে। শীর্ষ চারের মধ্যে ২ ম্যাচ হারা একমাত্র দল যে স্বাগতিকরাই। এরপর তাদের তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়ে তাদের প্রতিপক্ষ বেশি কঠিন। আর পাকিস্তানের পর এবার লঙ্কানদের কাছে হেরে ইংলিশদের আত্মবিশ্বাসে যে জোর ধাক্কা লেগেছে তাতে কোনো সন্দেহ নেই।

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৩৩ রানের মামুলি লক্ষ্য পার হওয়া ইংলিশদের জন্য আরও মামুলি ব্যাপার হওয়ার কথা হচ্ছিল। কিন্তু সব হিসাব পাল্টে দিলেন ‘বুড়ো’ মালিঙ্গা। ১০ ওভারে মাত্র ৪৩ রান খরচে তুলে নিলেন ৪ উইকেট। আরেক বোলার ধনঞ্জয়া ডি সিলভা নিলেন ৩ উইকেট। শেষ পর্যন্ত উইকেটের অন্য প্রান্তে ৮২ রান নিয়ে অপরাজিত থেকেও হার নিয়ে মাঠ ছাড়লেন বেন স্টোকস। এমন কিছু হবে তা হয়ত কেউ ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু তাই হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শ্রীলঙ্কার জয়ে লাভ হলো বাংলাদেশের

আপডেট টাইম : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯