ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

এবার মোদিকেও ছাড়িয়ে অনন্য উচ্চতায় ড. ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
  • ৩৭০ বার

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে দুনিয়ার পছন্দসই ব্যক্তিদের তালিকায় নবমস্থান অধিকার করে নিয়েছেন একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে’র এক সমীক্ষা অনুযায়ী মঙ্গলবার এ তথ্য সামনে এসেছে। সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন- দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। বিশ্বজুড়ে ১২৫টি দেশের ২৮৫টি শহরে এই সমীক্ষা চালিয়েছে ফোরাম। ১০৮৪ জনের মধ্যে ড. ইউনূস পেয়েছেন মোট তিন শতাংশ ভোট। এশিয়ায় তার পরে দশম অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মোট তিন শতাংশ ভোট পেয়েছেন। তালিকার প্রথম দশে স্থান পেয়েছেন মহাত্মা গান্ধীও। ১২.৪ শতাংশ জনের পছন্দের মানুষ হলেন তিনি। এ জরিপে বিশ্বের সচেতন ১০৮৪ জন মানুষের মধ্যে নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন শতকরা ২০.১ ভাগ মানুষ। আর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩ ভাগ মানুষ। ওই জরিপে দেখা গেছে, দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হলেন- পোপ ফ্রাঁসিস। এ তালিকায় অন্য যারা রয়েছেন তারা হলেন- তেলসা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক (৩য়), ভারতের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (চতুর্থ), মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (পঞ্চম), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (ষষ্ঠ), ইংলিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন (সপ্তম), অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস (অষ্টম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১০ম) ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

এবার মোদিকেও ছাড়িয়ে অনন্য উচ্চতায় ড. ইউনূস

আপডেট টাইম : ০৯:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫