ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন চার কূটনীতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
  • ৩৪২ বার

এবার বিশ্বের চার প্রভাবশালী দেশের কূটনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েছেন। এ খবর দিয়েছে ট্যাবলয়েড দৈনিক মানবজমিন। সাক্ষাৎপ্রার্থীরা হলেন- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডিয়ান হাইকমিশনার বিনোইট পিয়েরে লারাম ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইললক। খবরে বলা হয়েছে, ঢাকা ও রংপুরে দুজন বিদেশি নাগরিককে গুলি করে হত্যার পটভূমিতে ওই চার দূত অনেক দিন ধরে একসঙ্গে দৌড়ঝাঁপ করছেন। চলতি মাসের প্রথমে তারা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করে তাদের উদ্বেগের কথা জানান। গত সপ্তাহে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানে ঘটনার স্বচ্ছ তদন্তের তাগিদ পুনর্ব্যক্ত করেন পশ্চিমা ওই চার কূটনীতিক। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, বিদেশি নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তায় সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও পশ্চিমা স্বার্থের ওপর আরো আঘাতের আশঙ্কা থেকে তারা মুক্ত হতে পারছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন চার কূটনীতিক

আপডেট টাইম : ০৯:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫