ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কুষ্টিয়ায় আদালতে মামলা চলা অবস্থায় ব্যক্তি মালিকানা সম্পত্তির উপর অবস্থিত দু’তলা মার্কেট গুঁড়িয়ে দেয়ায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চার কর্মকর্তা এবং এক শিল্পপতির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন ক্ষতিগ্রস্ত জমির মালিক রাকিবুল ইসলাম। আদালতের বিচারক রেজাউল করিম মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে পুলিশ সুপারকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি মো. মনিরুজ্জামানকে। মামলার অন্য আসামিরা হলেন- জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শফিকুল আজম, সার্ভেয়ার মনিরুজ্জামান, কুষ্টিয়ার কেএনবি এ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্র্রিজের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি কামরুজ্জামান নাসির ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুজ্জামান শাহিন।

মামলায় আসামিদের বিরুদ্ধে অনুপ্রবেশ করে মালামাল চুরি ও ব্যক্তি মালিকানা মার্কেট ভেঙে নিজ দখলে নিয়ে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার বিকালে পৌর এলাকার বটতৈলে কেএনবি এ্যাগ্রো ইন্ডাস্ট্রির সামনে ব্যক্তি মালিকানাধীন মার্কেটটি হঠাৎ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। আদালতে মামলা চলা অবস্থায় দোতলা মার্কেটের ২২টির অধিক পাকা দোকান কোন নোটিশ ছাড়াই গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিক ও ভাড়াটিয়ারা।

সেসময় অভিযোগ উঠে, সবাইকে ম্যানেজ করেই এমন তাণ্ডব চালিয়েছে কেএনবি এ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি কামরুজ্জামান নাসির।

এ মামলার বাদী রাকিবুল ইসলামের অভিযোগ, জমিটি কিনতে নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিলেন কেএনবি এ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের মালিক কামরুজ্জামান নাসির। জমি কিনতে না পারায় পেশীশক্তি দিয়ে মার্কেটটি ভেঙে দিয়েছেন তিনি।

তবে কেএনবি এ্যাগ্রো ইন্ডাস্ট্রির মালিকের দাবি, জেলা পরিষদের কাছ থেকে নিয়মতান্ত্রিকভাবে লিজ নিয়েছি। তাছাড়া অন্যসব অভিযোগ ভিত্তিহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৩:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯