ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সেই দলের জন্য বিপিএল মাঠে নামছেন রফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
  • ৩৩৫ বার

বাংলাদেশ দলের সেরা বোলার হিসাবে দীর্ঘদিন মাঠ কাঁপিয়েছিলেন মোহাম্মদ রফিক। অবসরে গেলে রফিকের মত বিবেচনা করা হত মোহাম্মদ আবদুর রাজ্জাককে। রাজ্জাক ক্যারিয়ারের শুরুতে বেশ ভালো করার পরে এক সময় নিভে যান ও দল থেকে ছিটকে পরেন। জাতীয় দলে রফিকের বিকল্প কে? হয়তো মিলবে না এই প্রশ্নের কোনো উত্তর! আসন্ন বিপিএল আসরে ভিন্ন ভূমিকায় দেখা যাবে টাইগারপ্রেমীদের প্রাণভোমরা মোহাম্মদ রফিককে। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে ব্যবসায়ী হয়ে ওঠা রফিক নতুন করে ফের ক্রিকেট মাঠে নামবেন। এবারের বিপিএল আসরে রংপুর বিভাগের কোচ হয়ে মাঠে নামবেন মোহাম্মদ রফিক। রংপুর বিভাগে রয়েছে সাকিব আল হাসানের মত স্পিনার ও ব্যাটসম্যান। এই দলের বোলিং কোচ হিসাবে রফিককে নিয়োগ দেয়া হয়েছে। রংপুর বিভাগের প্রধান কোচ হলেন টাইগারদের সাবেক কোচ শেন জার্গেনসেন। একদিকে জার্গেনসন অন্যদিকে রফিককে কোচ হিসাবে নিয়োগ দিয়ে ফের বাজিমাত দেখায় রংপুর রাইডার্স। দলের স্পিনার সাকিব, আরাফাত সানী, সাকলাইন সজীব ও মুরাদ খানদের নিয়ে অনুশীলন মাঠে নামবেন রফিক। এর আগে দুইবার ঢাকা দলের বোলিং কোচ ছিলেন রফিক। আর বিপিএলে সে সময় সাফল্য পায় ঢাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সেই দলের জন্য বিপিএল মাঠে নামছেন রফিক

আপডেট টাইম : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫