ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠে তারা : পারভেজ মোশাররফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
  • ৫০৫ বার

১৯৯০-এর দশকে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন ও প্রশিক্ষণ দেয়ার কথা স্বীকার করলেন পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। দুনিয়া নিউজ-কে দেয়া এক সাক্ষাত্কারে সাবেক সেনাপ্রধান বলেন, ১৯৯০-এর দশকে কাশ্মীরে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। ওই সময় লস্কর ছাড়াও আরও ১১-১২ টি গোষ্ঠী গড়ে ওঠে। আমরা তাদের সমর্থন করেছিলাম। কারণ তারা মরণপণ করে কাশ্মীরে লড়াই চালাচ্ছিল। লস্করের অন্যতম মূল মাথা হাফিজ সইদ ও জাকিউর রহমান লকভি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ-সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মুশাররফ বলেন, হাফিজ ও লকভির মতো লোকজন তো তখন নায়কের মর্যাদা পেত। তার কথায়, ওই সময় হাফিজ ও লকভির মতো কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের কাছে ছিল নায়ক (হিরো)। পরে ‘ধর্মীয় জঙ্গিকার্যকলাপ’ সন্ত্রাসবাদে বদলে যায়। এখন তারা (পাক জঙ্গিরা) নিজেদের দেশের মানুষদেরই মারছে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে হাফিজ ও লকভির ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য কিনা এ প্রশ্নের উত্তরে মোশাররফ কোনো মন্তব্য করেননি। মোশাররফ বলেন, ধর্মীয় জঙ্গিকার্যকলাপ পাকিস্তান কর্তৃক শুরু হয়েছিল। সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সারাবিশ্ব থেকেই জঙ্গিদের নিয়ে আসা হত। ১৯৭৯-তে পাকিস্তান ধর্মীয় জঙ্গি কার্যকলাপের পক্ষেই ছিল। তিনি বলেন, আমরা তালেবানদের প্রশিক্ষণ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে পাঠাতাম। তালেবান, ওসামা বিন লাদেন ও জওয়াহরি তখন আমাদের কাছে নায়ক ছিল। পরে তারা খলনায়ক হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠে তারা : পারভেজ মোশাররফ

আপডেট টাইম : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫