ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এক সপ্তাহে ৩৬ দেশকে ‘গরম’ দেখালেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতি কত প্রকার ও কী কী, তা চলতি সপ্তাহে বিশ্ববাসীকে শেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার পর্যন্ত তিনি তিন ডজন দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন।

ট্রাম্পের রক্তচক্ষুর সর্বশেষ শিকার মেক্সিকো এবং ভারত। অভিবাসী সংক্রান্ত ইস্যুতে মেক্সিকো থেকে সব ধরনের পণ্য প্রবেশের উপর ৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন। অথচ তার দেশে ঢোকা সব মানুষ শুধু মেক্সিকো থেকে যায় না।

শুক্রবার ভারতের জন্য আরেকটি ঘোষণা দেন ট্রাম্প। সেটি হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে দেওয়া আমেরিকার ‘জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স’ বা জিএসপি সুবিধা বাতিল। আগামী ৫ জুন থেকেই এটি বাতিল হবে।

ট্রাম্প এটি করতে পারেন, সেই সম্ভাবনা আগে থেকেই ছিল। এত দ্রুত করার কারণ রাশিয়া থেকে ভারতের ক্ষেপণাস্ত্র ক্রয়। একই কারণে তুরস্ককে আল্টিমেটাম দিয়েছেন তিনি।

এই দেশগুলোর মতো চীনের বিরুদ্ধেও তিনি কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার তালিকায় আছে ইউরোপিয়ান ইউনিয়নের ২৮টি দেশ। আছে ইরান, রাশিয়া, কিউবা এবং ভেনেজুয়েলার মতো দেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এক সপ্তাহে ৩৬ দেশকে ‘গরম’ দেখালেন ট্রাম্প

আপডেট টাইম : ১১:২৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯