ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জাতিসংঘের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে অর্থনৈতিকসহ অন্যান্য সম্পর্ক ছিন্ন করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর কারণে জাতিসংঘ এ আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের তদন্ত কমিটি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রোহিঙ্গা মুসলমানদের ওপর ‘জাতিগত শুদ্ধি অভিযান’ চালানোর পাশাপাশি ‘মানবতা বিরোধী অপরাধ’ করেছে। কাজেই বিশ্ব সমাজকে এই সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বন্ধ করতে হবে।

জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন (সাবেক আরাকান) প্রদেশে জাতিগত শুদ্ধি অভিযানের কারণে ১০ লক্ষাধিক বেশি রোহিঙ্গা মুসলমান দেশত্যাগ করতে বাধ্য হয়ে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে। এতে আরও বলা হয়েছে, ২০‌‌১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা অভিযান শুরু হওয়ার পর থেকে এই মুসলিম জাতির ভাগ্য উন্নয়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা অভিযান শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় উগ্র বৌদ্ধরা। এই দুই পক্ষের সম্মিলিত আক্রমণে ৩৫০টিরও বেশি মুসলিম গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। নিহত হন হাজার হাজার রোহিঙ্গা মুসলমান এবং ধর্ষিতা হন হাজার হাজার রোহিঙ্গা নারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জাতিসংঘের

আপডেট টাইম : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯