হাওর বার্তা ডেস্কঃ উন্নয়ন ধারায় ভর করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সামাজিক নিরাপত্তায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় অন্যতম ঈর্ষণীয় ভূমিকায় রাখছে। বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
এছাড়াও প্রতিবন্ধী মানুষের ভাগ্যোন্নয়নেও পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এবারের ঈদ কার্ডটিও সেই পরিবর্তনের ইঙ্গিত-ই দিচ্ছে। এবারের ঈদ কার্ডে একজন প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি স্থান পেয়েছে।
শিশুটির নাম মো. মুহতাসিম দিহান। তার আঁকা মসজিদ সদৃশ ছবিটিতে চারটি গম্বুজ রয়েছে। তাতে নানা রঙের নকশা। গম্বুজের মাথা থেকে রঙিন কাগজ টানানো রয়েছে। এটি আসলে একটি ঈদগাহ মাঠের প্রবেশদ্বার। দ্বারের সামনে দু’জন কোলাকুলি করছেন। আরেকজন শিশুর হাত ধরে সামনে এগুতে চাইছেন। যেন ঈদ আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠেছে ছবিতে।
গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো ঈদ কার্ডে ছাপানো ছবিগুলো সাধারণত বিশেষ শিশুদের আঁকা থেকে নেয়া। ছবিতে গ্রামীণ জনপদ, দেশীয় ঐতিহ্য অথবা ঈদের আনন্দ বার্তা ফুটে ওঠে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রতিবন্ধী শিশুরাও যে মানুষ এবং আগামীর ভবিষ্যৎ, সে ব্যাপারে সচেতন করতেই এই প্রয়াস বলে মনে করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধী শিশুদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করে আসছেন। স্বীকৃতি-স্বরূপ, বিশ্ব সংস্থা সংস্থা কর্তৃক ২০০৪ সালে হু অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন।
Reporter Name 























