ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মেক্সিকোতে একটি বাস এবং কার্গো ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ক্যাথোলিক তীর্থযাত্রীদের নিয়ে মেক্সিকোর পূর্বাঞ্চলে যাচ্ছিল ওই বাসটি। মাঝপথেই পুয়েবলা এবং ওরিযাবা শহরের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনা ঘটে।

আরেক মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির ভেরাক্রুজ রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। বাস এবং কার্গো ট্রাকের মধ্যে সংঘর্ষের পরই সেগুলোতে আগুন ধরে যায়। তবে তারা ২১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

ভেরাক্রুজের সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্ট জানায়, আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাসের ব্রেক কাজ না করায় দুর্ঘটনা ঘটে। কিন্তু পরবর্তীতে ভেরাক্রুজ রাজ্যের সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, বাসের নয়, ট্রাকের ব্রেক কাজ না করায় সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর ভেরাক্রুজ রাজ্য সরকার এক টুইটার পোস্টে জানায়, দুর্ঘটনাসংক্রান্ত সবকিছু দেখাশোনা করবে ভেরাক্রুজ সরকারের টাস্ক-ফোর্স। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়ে যাচ্ছি আমরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত

আপডেট টাইম : ০১:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯