ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদে বাড়ি ফেরার টিকিট বিক্রির পর এবার শুরু হয়েছে ঈদের অগ্রিম ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম। আজ বুধবার সকাল ৯টায় রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনসহ নির্ধারিত পাঁচ স্থান থেকে এ টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ২৯ মে টিকিট সংগ্রহ করবেন, তারা ৭ জুনের টিকিট পাবেন। আর যারা ৩০ ও ৩১ মে টিকিট সংগ্রহ করবেন তারা ৮ জুন ও ৯ জুনের টিকিট পাবেন। এছাড়া ১ জুন পাবেন ১০ জুনের এবং ২ জুন পাবেন ১১ জুনের টিকিট পাবেন।

সূত্র আরো জানায়, আগের মতোই একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। জাতীয় পরিচয়পত্র দেখিয়েই টিকিট সংগ্রহ করতে হবে। এছাড়া ৫০ শতাংশ টিকিট অনলাইনে অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন যাত্রীরা। অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে তা অবিক্রিত টিকিট কাউন্টার থেকে দেওয়া হবে।

এদিকে, ফিরতি টিকিট কেনার বেলায়ও আগের মতো নির্ধারিত পাঁচ স্থানেই টিকিটপ্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই রাত থেকে স্টেশনে নির্ধারিত লাইনে বসে নির্ঘুম সময় পার করেছেন। আবার অনেকে সেহরি খেয়েই স্টেশনে চলে আসেন বলে জানা গেছে। এর আগে গত ২২ মে থেকে ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে ২৬ মে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

আপডেট টাইম : ০৫:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯