ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জাপানের সঙ্গে বাংলাদেশের ২৫০ কোটি ডলারের চুক্তি সই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় জাপানের সঙ্গে বাংলাদেশের ২৫০ কোটি ডলারের চুক্তি সই হয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরের দ্বিতীয় দিনে আজ এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৯ মে) জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর কার্যালয়ে তার ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ চুক্তি সই হয়। এর আগে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ২৫ কোটি টাকার এ চুক্তির আওতায় পাঁচটি প্রকল্প বাস্তবায়ন হবে। এগুলোর মধ্যে রয়েছে মাতারবাড়ীতে বন্দর ও কয়লাভিত্তিক প্রকল্প এবং রাজধানীতে মেট্রোরেল প্রকল্প। গত বছরের তুলনায় নতুন এই সহায়তা ৩৫ শতাংশ বেশি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর ওআইসি শীর্ষ সম্মেলনের আলোচনায় রোহিঙ্গাদের পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে।

৪ দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে পৌঁছান। এ সময় শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জাপানের সঙ্গে বাংলাদেশের ২৫০ কোটি ডলারের চুক্তি সই

আপডেট টাইম : ০৫:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯