ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ৩ জুনের ছুটি নিয়ে সিদ্ধান্ত হয়নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন রোজার ঈদে সরকারি চাকুরেদের টানা ৯ দিনের ছুটির জন্য নির্বাহী আদেশে এক দিন ছুটি প্রয়োজন। তবে সেটা হবে কি না, তা নিয়েই এখন সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হচ্ছে। গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই ছুটির বিষয়ে কোনো সুখবর দিতে পারেননি।

পবিত্র শবে কদরের পরদিন আগামী ৩ জুন ছুটি ঘোষণা হলে এবারের রোজার ঈদে টানা নয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪, ৫ ও ৬ জুন ঈদুল ফিতরের ছুটি। রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে। ৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে।

এদিকে ৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে পবিত্র শবে কদরের ছুটি। এরপর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণা করলে টানা নয় দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের।

গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের প্রশ্নে বলেন, এটা (ছুটি) নিয়ে (মন্ত্রিসভা বৈঠকে) আলোচনা হয়নি। আমার মনে হয়, এটা সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে, যদি হয় আর কী।

৩ জুন ছুটি ঘোষণার সম্ভাবনা আছে কি না, এই প্রশ্নে শফিউল আলম বলেন, এখনো কোনো আলোচনা শুনিনি।

প্রধানমন্ত্রী মঙ্গলবার বিদেশে যাওয়ার পর ছুটির সিদ্ধান্ত কীভাবে হবে এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও কাজ করেন। এটা ইন্টারনেটের যুগ, ফাইল মেইলে চলে যায়, মেইলে চলে আসে, কোনো সমস্যা হয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী ৩ জুনের ছুটি নিয়ে সিদ্ধান্ত হয়নি

আপডেট টাইম : ০১:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯