ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুর্বৃত্তদের হামলায় আবিদা সুলতানা নামে এক আইনজীবী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • ৪৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় দুর্বৃত্তদের হামলায় আবিদা সুলতানা নামে এক আইনজীবী নিহত হয়েছেন। রোববার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ কাঠাঁলতলী এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবিদা একই এলাকার মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য বলে জানা গেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিককে বলেন, পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে সন্ধ্যায় মৌলভীবাজার থেকে বাড়িতে ইফতারি নিয়ে আসেন আবিদা। এরপর রাত ১০টার দিকে ভাড়াটিয়ার বাসায় গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানেই তাকে পিটিয়ে মারা হয়। ওই ভাড়া বাসার দু’জন নারীকে আটক করা হয়েছে। বাসার পুরুষ ব্যক্তি পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত নারীদের একজন ওই পলাতক ব্যক্তির মা এবং আরেকজন তার স্ত্রী।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিহত নারীর মাথায়, গলার বাম পাশে এবং থুঁতনিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, তার গলায় ওড়না পেঁচিয়ে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিহতের সঙ্গে স্থানীয়দের জমিজমা নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত ৩টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুর্বৃত্তদের হামলায় আবিদা সুলতানা নামে এক আইনজীবী নিহত

আপডেট টাইম : ০৫:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯