ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিয়েছে তাইওয়ান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিয়েছে তাইওয়ান। আইন কার্যকরের প্রথম দিনে বিয়ে করেই ঐতিহাসিক এ দিনটি উদযাপন করেছেন কয়েকশ সমকামী যুগল।

রাজধানী তাইপের একটি বিবাহ নিবন্ধন কেন্দ্রে কয়েকশ’ সমকামী যুগল প্রথম দিন অর্থাৎ শুক্রবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

প্রায় তিন দশকের লড়াইয়ের পর, গত সপ্তাহে বিয়ের আইনি স্বীকৃতি পায় তাইওয়ানের সমকামীরা। ফলে এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিল দেশটি।

আদালতের স্বীকৃতি পাওয়ার পরই দেশটির বিববাহ নিবন্ধন কার্যালয়ে ভিড় করতে থাকে সমকামী যুগলরা।

সাংবিধানিক আদালত এ বিষয়ে প্রাসঙ্গিক আইন প্রণয়নের জন্য সরকারকে দুই বছর সময় দিয়েছিল। আদালতের রায়ের পর বিভিন্ন গোষ্ঠির চাপের মুখে গণভোটের আয়োজন করেছিল সরকার। এ সময় অনেককেই সমকামীদের বিয়ের ব্যাপারে বিরোধিতা করতে দেখা গেছে।

এক জরিপে দেখা গেছে, তাইওয়ানের জনগোষ্ঠির একটি বড় অংশ সমকামী বিয়েকে সমর্থন করছেন। তবে সমকামীদের বিয়ের বিষয়টি তাইওয়ানের সমাজে এক ধরনের বিভক্তি তৈরি করেছিল। গ্রামাঞ্চলের লোকজন ও বয়স্করা এ বিষয়টিকে ভালো চোখে দেখেননি।

বিয়ের অনুমতি দেয়া হলেও সমকামীদের সব ধরনের সামাজিক অধিকার নিশ্চিত করতে পারছে না আইনটি। অধিকার কর্মীরা বলছেন, আপাতাত আংশিক সুবিধা নিয়েই যাত্রা শুরু করতে চান তারা। অন্যান্য সুবিধাগুলো সময়ের সঙ্গে সঙ্গে হয়তো দেয়া হবে এই প্রত্যাশা তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিয়েছে তাইওয়ান

আপডেট টাইম : ০৩:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯