ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এককভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি : কর্নেল অলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫
  • ৩৬৬ বার

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। আজ সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এলডিপির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, স্থানীয় সরকার নির্বাচন জোটগতভাবে করা সম্ভব নয়। তাই আমাদের প্রার্থী ঠিক করতে হবে। আমরা এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেব। তিনি বলেন, রাজনীতি থেকে শিক্ষিত ও দেশপ্রেমিক জনতা বিমুখ হয়ে যাচ্ছে। রাষ্ট্রের সর্বত্র দলীয়করণ। একে অপরকে ঘায়েল ও রাজনৈতিক নেতাদের বিতর্কিত করতে সবাই উঠে পড়ে লেগেছে। এভাবে চলতে তাকলে দেশে স্থিতিশীলতা আসবে না। দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, দলের প্রেসিডিয়াম সদস্য কামাল উদ্দিন মোস্তফা, আব্দুল গণি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এককভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি : কর্নেল অলি

আপডেট টাইম : ০৯:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫