ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মমতার বাংলায় মোদির হানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ এক সময় ভারতের পশ্চিমবঙ্গে রাজত্ব ছিল বামদের। তাদের সেই রাজত্বে ২০১১ সালে হানা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। সেবার বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছিল তার দল। ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে কেবল পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতেই রাজনৈতিক মহলে মমতা চাঞ্চল্য তৈরি করেছিলেন। সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

মমতার নামে মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছিল। একদিকে তার সাদাসিধে জীবনযাপন, অন্যদিকে কাউকে তোয়াক্কা না করার লড়াকু মনোভাব–দুইয়ে মিলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছিলেন এক কথায় অপ্রতিরোধ্য। পশ্চিমবঙ্গের মানুষ তাকে দিদি বলে সম্বোধন করেন। দিদির মধ্যে মানুষ দেখেছিল নিজেদের ভবিষ্যৎ উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্ন।

কিন্তু সেই পশ্চিমবঙ্গে এবার হানা দিয়েছে নরেন্দ্র মোদির বিজেপি। গত লোকসভা নির্বাচনে সারাদেশে মোদি ঝড় বয়ে গেলেও পশ্চিমবঙ্গে এর আঁচ লাগতে দেননি মমতা। কিন্তু এবার আর ঠেকিয়ে রাখতে পারলেন কই?

এ পর্যন্ত ভোটের যে ফলাফল এসেছে, তাতে দেখা গেছে, বিগত বছরের তুলনায় ‘মমতার’র রাজ্যে এবার চওড়া হাসি হাসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু পশ্চিমবঙ্গেই তার বিজেপি ১৮টি আসনে এগিয়ে আছে। আর রাজ্যের ‘দিদি’ মমতার তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২২টি আসনে। কংগ্রেস শীর্ষে আছে একটি আসনে।

অথচ ২০১৪ সালের লোকসভা নির্বাচনেই সব রাজ্যে ভালো ফল করলেও বিজেপির ভরাডুবি ছিল পশ্চিমবঙ্গে। এখানে তৃণমূল কংগ্রেসের ৩৪টি আসনের বিপরীতে মোদির বিজেপি পেয়েছিল মাত্র দুটি আসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মমতার বাংলায় মোদির হানা

আপডেট টাইম : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯