ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কোরআন অনুবাদ করতে গিয়ে মুসলমান হলেন ধর্ম যাজক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুনভাবে কোরআন শরীফ অনুবাদ করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন যাজক স্যামুয়েল আর্ল শ্রপশায়ার। মুসলমান হওয়ার পর মঙ্গলবার সৌদি গণমাধ্যম সাবাককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সৌদি আরবে যাওয়ার পর বন্ধুত্বপূর্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

৭০ বছর বয়সী স্যামুয়েল জানান, মার্কিন গণমাধ্যমগুলোতে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালে প্রথমবার সৌদিতে যান পবিত্র কোরআনকে নতুনভাবে অনুবাদের জন্য।

তবে সৌদি আরবে গিয়ে একেবারেই ভিন্ন ধরনের পরিস্থিতি লক্ষ্য করেন তিনি। তিনি বলেন, আমি সেখানে অনেক ভালো মানুষ দেখতে পাই। আমি মুসলিম কিংবা অমুসলিম, সেটা বিবেচনা না করে কেবল মানুষ হিসেবে আমার সঙ্গে তারা ভালো আচরণ করে।

জেদ্দায় থেকে কোরআনের অনুবাদের কাজ করার সময় যে আতিথেয়তা পেয়েছেন তিনি, সেটাই তাকে ইসলামের প্রতি ভালোলাগা তৈরি করে দিয়েছে।

তিনি বলেন, সৌদিবাসীদের শুধু এক আল্লাহর উপাসনা করে এবং তাদের ভালো নৈতিকতা রয়েছে।

বর্তমানে তিনি সৌদি আরবেই আছেন। শান্তি ও সংহতির জন্য মুসলমানদের কণ্ঠস্বর নামে অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কোরআন অনুবাদ করতে গিয়ে মুসলমান হলেন ধর্ম যাজক

আপডেট টাইম : ০৪:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯