ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাদা ছাগলে কলপ মেখে বিক্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাদা চুলে কলপ দিয়ে কালো করে বয়সকে সাময়িক লুকিয়ে ফেলে মানুষ। নিজেকে উপস্থাপন করেন তরুণরূপে। তবে ছাগলের গায়েও কলপ লাগানোর কথা শোনা গেছে। যদিও মানুষের মতো নিরীহ ছাগলের বয়স ঢাকার দরকার হয়না। সাদা ছাগলের গায়ে কলপ লাগিয়ে কালো রঙের ছাগল হিসাবে তৈরি করার ঘটনা ঘটেছে ভারতের জলপাইগুড়ি জেলার এক হাটে।

কালো রঙের ছাগল বেশি আকর্ষণীয় বলেই এমনটা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দেশটির জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর হাটে ছাগলের দাম দ্বিগুণ বাড়াতেই এই অভিনব কায়দা করেছে পশুর দালালরা।

এমন অভিযোগ পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ওই হাটে তল্লাসি চালান। এ সময় তাদের হাতে একাধিক কলপ করা সাদা ছাগল ধরা পড়ে। এ বিষয়ে প্রশাসনের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, আট কেজি ওজনের কালো কুচকুচে একটি ছাগল ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। অথচ একই আকার ও ওজনের সাদা ছাগলটির দাম ৩ হাজারের বেশি ওঠে না।

আর এই কারণেই এমন অসাদু উপায় বেছে নিয়েছেন জলপাইগুড়ির একাধিক পশু ব্যবসায়ী।

উল্লেখ্য, একইরকম অভিযোগ পাওয়া গিয়েছিল ঠাকুরগাঁওয়ের এক হাটে। বেশ কয়েক বছর আগে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের একটি হাটে কোরবানির ঈদকে সামনে রেখে এক শ্রেণির অসাদু ব্যবসায়ী সাদা ছাগলের গায়ে কালো রং মাখিয়ে প্রতারণা করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাদা ছাগলে কলপ মেখে বিক্রি

আপডেট টাইম : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯