ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এমপি মাশরাফীর নির্বাচনী এলাকায় স্ত্রী সুমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা যখন বিদেশের মাঠে ব্যাট বল হাতে দাপিয়ে বেড়াচ্ছেন তখন এলাকার সাধারণ মানুষের সুখ-দু:খের খবর নিতে নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন তার সহধর্মিনী সুমনা হক সুমি।

গত বুধবার সারাদিন সুমি বিভিন্ন এলাকায় ঘুরেছেন এবং সাধারণ মানুষের সমস্যার কথা শুনেছেন। এ সময় তিনি বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তিনি গত মঙ্গলবার ঢাকা থেকে নড়াইল আসেন এবং পরদিন বুধবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মহিলা আওয়ামীলীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে সাংগঠনিক কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর দিনভর এমনকি রাতেও তিনি নির্বাচনী এলাকায় ঘুরে মানুষের খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন নড়াইল জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমেন বসু জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা কবির লিলি, নড়াইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা মহিলা যুবলীগের আহবায়ক নাছিমা হক পলি, যুগ্ম আহবায়ক সঞ্জিবা হক রিপা, সদস্য সঞ্চিতা হক রিক্তা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাশরাফীর নির্বাচনী এলাকায় স্ত্রী সুমি

আপডেট টাইম : ১১:৩৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯