ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কিশোরগঞ্জের মিঠামইনে পুলিশের গুলিতে ১ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে পুলিশের গুলিতে খায়রুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ মে) ভোর রাতে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের শেখেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। খায়রুল একই উপজেলায় শেখেরহাটি গ্রামের কুনু মিয়ার ছেলে। তার নামে মিঠামইন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মিঠামইনের ঘাগড়ার কুনি মিয়ার ছেলে খায়রুল ইসলামকে ১০০ পিছ ইয়াবাসহ আটক করে পুলিশ। থানায় নিয়ে আসার পথে আত্মীয়-স্বজনসহ মাদক ব্যবসায়ীরা পুলিশকে মারধর করে হ্যান্ডকাপসহ খায়রুলকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশের এসআই নাজমুল ইসলাম ও এএসআই নূরু মোল্লা গুরুতর আহত হয়।

খায়রুলকে আটক করতে রাত ৩টার দিকে একই ইউনিয়নের শেখেরহাটি গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ঘাগড়া বাজারের গুরুস্থান এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় খায়রুল গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী জানান, বন্দুকযুদ্ধে পুলিশের দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী খায়রুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মিঠামইন থানায় মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

কিশোরগঞ্জের মিঠামইনে পুলিশের গুলিতে ১ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৫:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯